
মনিপুর বিস্ফোরণে মৃত ১
ব্যুরো নিউজ, ২৪ ফেব্রুয়ারি: ফের একবার বিস্ফোরণে কেঁপে উঠলো মনিপুরের ডিএম ইউভার্সিটি চত্বর। ঘটনাটি ঘটেছে মনিপুরের রাজধানী ইম্ফলে। জানা গিয়েছে, বিস্ফোরণে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বছর চব্বিশের ওইনাম কেনেগি নামক এক যুবকের। তাঁর সাথে আরও এক যুবক ছিল। সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মনিপুরে বিস্ফোরণ আহত হয়েছেন বেশ কয়েকজন। নিকটবর্তী হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। আহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে



























