ব্যুরো নিউজ, ১১ই মে ২০২৬ঃ যুদ্ধ সংকটের কথা উল্লেখ করে জনগণকে পেট্রোল ও ডিজেল বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধের কারণে পেট্রোল ও সারের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে যাতাযাতের ক্ষেত্রে মেট্রো ও গণপরিবহণ বেশি ব্যবহার করার আবেদন জানান মোদী। শুধু প্রয়োজনেই পেট্রোল, ডিজেল ব্যবহারের বার্তা দেন তিনি

এদিন হায়দরাবাদের জনসভা থেকে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “একটা সময় ছিল, সংকট কিংবা যুদ্ধের সময় দেশের জন্য মানুষ সোনা দান করতেন। আজ দানের প্রয়োজন নেই। কিন্তু, দেশের স্বার্থে আমাদের ঠিক করতে হবে, এক বছর ঘরে যেকোনও অনুষ্ঠান হোক না কেন, আমরা সোনা কিনব না। বিদেশি মুদ্রা বাঁচাতে আমাদের দেশভক্তি আমাদের এই আহ্বান জানাচ্ছে। আর তা আমাদের স্বীকার করতে হবে।”

তিনি আরও বলেন , “দেশের কল্যাণের জন্য জ্বালানি সংরক্ষণ অপরিহার্য। বিচক্ষণতার সঙ্গে জ্বালানি ব্যবহার করলে দেশের ওপর অর্থনৈতিক চাপ কমানো সম্ভব।” মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের আবহে কোভিডের সময়ের মতো বাড়ি থেকে কাজের অভ্যাস গড়ে তোলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাড়ি থেকে কাজ করার অভ্যাস গড়ে তুলুন। কোভিড-১৯ মহামারীর সময় আমরা বাড়ি থেকে কাজ, অনলাইন মিটিং এবং ভিডিয়ো কনফারেন্সের মতো অনেক ব্যবস্থা তৈরি করেছিলাম এবং সেগুলোতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। আজকের সময়ের চাহিদা এমন যে, এই ব্যবস্থাগুলো পুনরায় চালু করা জাতীয় স্বার্থেই হবে।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

প্রধানমন্ত্রী মোদী এক বছর সোনা না কেনার আবেদন করেছেন। জানুন কেন এই সিদ্ধান্ত এবং কীভাবে এটি ভারতের ৭২ বিলিয়ন ডলারের বিদেশি মুদ্রা ভান্ডার বাঁচাতে সাহায্য করবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর