ভোটের ফল ঘোষণার পর থেকেই একের পর এক পরিচিত মুখের অবস্থান বদল নিয়ে জোর চর্চা চলছে। সেই তালিকায় এ বার উঠে এল ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর নাম।

৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন, যখন ব্রিগেডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান চলছে, ঠিক সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় নতুন বার্তা পোস্ট করেন সৌমিতৃষা। সেখানে তিনি বিজেপি এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান। অভিনেত্রীর কথায়, এই পরিবর্তনের হাত ধরে রাজ্যে উন্নয়নের নতুন সূচনা হোক, সেই আশাই করছেন তিনি।

আগাগোড়া সৌমিতৃষাকে তৃণমূল ঘনিষ্ঠ বলেই জানা যেত । বহুবার তৃণমূলের হয়ে সুর তুলতেও তাকে দেখা গিয়েছে । তবে এবার বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের দিনই শুভেচ্ছা জানানোকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে । নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেউ বলছেন, এটা সময়ের সঙ্গে অবস্থান বদলের উদাহরণ।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর