ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ সরকার বদলের সাথে সাথে কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্ট অনুসরণ করার ক্ষেত্রে বড়ো বদল। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পূর্বতন শাসকদল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ফলো’ করা বন্ধ করে দিল । তাদের এখন ফলো করছে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর কার্যালয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর দফতরকেও ।

ফলঘোষণার পরের দিন, মঙ্গলবার মমতার বাড়ির দিকে যাওয়ার গলির মুখে ‘সিজ়ারস ব্যারিকেড’ তুলে নেয় পুলিশ। তার আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীর বাড়ির দিকে রাস্তায় এগোনোর ক্ষেত্রে কড়াকড়ি ছিল। পরিচয় জানতে চাওয়া হত। কী কাজ, কার সঙ্গে দেখা করবেন, এমন নানা প্রশ্ন করতেন মুখ্যমন্ত্রীর পাড়ার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। এমনকি, মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদেরও বাড়ি থেকে বার হওয়ার সময় পকেটে কিংবা ব্যাগে আধার কার্ড নিতে হত। পরে লালবাজার থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বিদায়ী মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বাড়তি কোনও নিরাপত্তা থাকবে না। এছারাও অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরের সামনে থেকেও সরে যায় পুলিশি প্রহরা। তাঁর বাড়ি শান্তিনিকেতন থেকে সরিয়ে ফেলা হয় পুলিশের স্ক্যানার। পুলিশি নিরাপত্তা সংক্রান্ত যে সব সামগ্রী ছিল অভিষেকের বাড়িতে, সে সবও ফাঁকা করে দেওয়া হয়।

উল্লেখ্য,  সোমবার, ৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে। ২০৭টি আসনে জয়ী হয়েছে বিজেপি। শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী । তার শপথ গ্রহন অনুষ্ঠানে ব্রিগেডে হাজির ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রের বহু হেভিওয়েট নেতা ।

 

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর