ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বাংলার নবম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী । সকাল ১১টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। বীন্দ্রজয়ন্তীর এই বিশেষ দিনটিকে শপথগ্রহণের জন্য বেছে নেওয়ার মাধ্যমে বিজেপি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নিজেদের সংযোগ স্থাপনের এক বৃহত্তর প্রচেষ্টা চালিয়েছে।

প্রধানমন্ত্রীন নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই এই শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুভেন্দু অধিকারী সহ আরও ৫ জন মন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেন । সবার প্রথমেই দিলীপ ঘোষ এবং তারপর অগ্নিমিত্রা পাল ,  অশোক কীর্তনীয়া , ক্ষুদিরাম টুডু ,নিশিথ প্রামানিক একে একে সকলেই মন্ত্রিরুপে শপথ গ্রহন করেন । সাঁওতালি ভাষায় শপথ গ্রহণ করে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী করলেন ক্ষুদিরাম টুডু ।

এই মাহিন্দ্রখনের সাক্ষী থাকতে মঞ্চে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ, মিঠুন চক্রবর্তী-সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর