ব্যুরো নিউজ, ৮ই মে ২০২৬ঃ নতুন সরকার ক্ষমতায় আসতেই ডি এ নিয়ে বড় চমক । রাজ্যে কর্মরত সর্বভারতীয় ক্যাডারের আমলাদের জন্য এবার ডিএ বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার।নিয়মমাফিক, রাজ্যে কর্মরত অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডারদের অফিসাররা কেন্দ্রীয় হারে ডিএ পেয়ে থাকে। কিন্তু কেন্দ্রীয় সরকার ডিএ ঘোষণা করায় সংশ্লিষ্ট রাজ্য সরকারকে তা কার্যকর করার জন্য একটি পৃথক বিজ্ঞপ্তি জারি করতে হয়। আর নবান্নের পক্ষ থেকে সেই প্রশাসনিক পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। যার ফলে উপকৃত হবেন সরকারি কর্মচারীরা।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার আগেই ঘোষণা করে দিয়েছিল যে, গত জানুয়ারি মাস থেকে তাদের কর্মী এবং আধিকারিকদের জন্য ডিএ-র পরিমাণ ২ শতাংশ বাড়ানো হচ্ছে। যার ফলে এখন কেন্দ্রীয় আমলাদের মোট ডিএ-র পরিমাণ দাঁড়িয়েছে ৬০ শতাংশ, যা রাজ্যের তুলনায় তিনগুণের বেশি। আর কেন্দ্রীয় অর্থমন্ত্রক সেই নির্দেশিকাকে মান্যতা দিয়ে এবার রাজ্য সরকার সংশ্লিষ্ট দফতরগুলিকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী বর্ধিত হারে ডিএ প্রদানের জন্য কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্থার দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যার ফলে আইএএস এবং আইপিএস পদমর্যাদার আধারকারিদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ একধাক্কায় বেশ কিছুটা বাড়তে পারে বলেই জানা যাচ্ছে।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর