ব্যুরো নিউজ, ৮ই মে ২০২৬ঃ সব জল্পনার অবসান। অবশেষে ধোঁয়াশার চাদর সরিয়ে বঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ্যে। শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপি বিধায়কদের সঙ্গে অমিত শাহের বৈঠকের পরই শুভেন্দু অধিকারীর নাম বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে ঘোষণা করা হল। স্বাভাবিকভাবেই বিজেপির পরিষদীয় দলনেতাই মুখ্যমন্ত্রী হবেন। বাংলায় বিজেপির প্রথম সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আগামিকাল ব্রিগেড ময়দানে শপথ নেবেন শুভেন্দু অধিকারী।
শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে বৈঠক শুরুর আগে বিজেপির কোনও বিধায়ক-নেতাই মুখ খোলেননি। ফলে জল্পনা ক্রমশ বাড়ে। একাধিক নাম নিয়ে আলোচনা হলেও শুভেন্দু যে দৌড়ে এগিয়ে ছিলেন। ,শুভেন্দু অধিকারী যেহেতু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজয়ী ঘোষিত হন । দলের এই জয়ে তাঁর বড় অবদান রয়েছে। তাছাড়া রাজ্যের মন্ত্রী হিসেবে বেশ কয়েকবছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। শেষপর্যন্ত শুভেন্দুকে নিয়ে জল্পনাতেই সিলমোহর পড়ল।
শনিবার সকাল ১০টায় ব্রিগেড ময়দানে বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে থাকবেন। থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-সহ এক ডজনের বেশি কেন্দ্রীয় মন্ত্রী। দেশের ২০টি রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মুখ্যমন্ত্রীরাও থাকবেন। সমস্ত দলকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আর আগামিকাল সেই শপথ অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিজেপির পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী। আর শপথ নেওয়ার পরই পরের ৫ বছরের জন্য পশ্চিমবঙ্গের সাধারন মানুষের কাছে মুখ্যমন্ত্রী হয়ে উঠবেন শুভেন্দু অধিকারি।




















