ব্যুরো নিউজ, ৮ই মে ২০২৬ঃ ২০২৬ এর বিধানসভা ভোটের পরে বঙ্গে গেরুয়া ঝড় উঠেছে । রাজ্য রাজনীতিতে বদলের হাওয়া বইছে । তবে সবুজ শিবিরের পরিচিত মুখ ছিলেন কবীর সুমন। কিছুদিন আগে চলতি বছরের মার্চ মাসে ধর্মতলার ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নজর কেড়েছিলেন তিনি। এসআইআরের বিরুদ্ধে চড়িয়েছিলেন সুর। তবে বিধানসভা ভোটের ফলাফল হাতে পেতেই সুমনের গলায় অন্য সুর

তিনি বলেন , ‘আমি তো তৃণমূলের সদস্য নই, আমি তৃণমূলপন্থীও নই।  আমায় মমতা প্রায় হাতেপায়ে ধরে দাঁড় করিয়েছিলেন। তাঁর আগে আমি কোনও পার্টির সদস্যও ছিলাম না। আমার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়া মাত্রই আমি পদত্যাগ করি।’ তার এমন বক্তব্য প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় সমালোচনার বন্যা বয়ে গেছে। তিনি আরও জানান , ‘ আমি মনে করি, একাধিক ভুল হয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেয়নি। চাকরির ক্ষেত্রটা ভয়ঙ্কর ভাবে মার খেয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেননি। তবে আমি এবারও তৃণমূলকে ভোট দিয়েছি ঠিকই, কিন্তু আমি তৃণমূলের কাজে খুশি হতে পারিনি। দলের বহু কথা ও আচরণে মানুষ ধাক্কা খেয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো কাজও করেছেন। যেমন সবুজসাথী। বাচ্চারা সাইকেল পেয়েছে। এটা কত বড় কাজ। এসব কাজের পর হয়তো একদিন মমতার একটা মন্দির হবে।’

কবীর সুমন নতুন সরকারের প্রসঙ্গে জানান ,’ নতুন সরকারকে স্বাগত জানাই তবে সিপিএম বা তৃণমূল আমলে মেয়েদের নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত ছিল। আমি আশা করব, নতুন সরকার যেন সেই ধারা বজায় রাখেন।’

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর