ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ এবারের বিধানসভা ভোটে হেরে যাওয়ার পরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক এক্স হ্যান্ডেলের বায়োতে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল না। তবে অবশেষে সামাজিক মাধ্যমে পরিচিতি বদল করলেন  মমতা বন্দ্যোপাধ্যায় ।

এতদিন প্রোফাইলের বায়োতে  Chief Minister লেখা থাকলেও শনিবার দুপুরের পরে সেই লেখায় এল বদল। দেখা গেল, মমতার পরিচিতি প্রসঙ্গে সেখানে লেখা হয়েছে: ‘Founder Chairperson All India Trinamool Congress. Chief Minister of West Bengal (15th, 16th and 17th Vidhan Sabha)’। যার বাংলা অর্থ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, চেয়ারপার্সন এবং ১৫তম, ১৬তম, ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, রেজাল্ট বেরোনোর পর তৃণমূল হেরে গেলে নিয়ম অনুযায়ী আগের মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে হতো । কিন্তু  মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না। তাঁর দাবি ছিল, তিনি হারেননি, তাঁকে ‘অনৈতিক’ ভাবে হারানো হয়েছে। গত মঙ্গলবার, ৫ মে কালীঘাটের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ করতে অস্বীকার  করেন মমতা। বলেছিলেন, ‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি।’ একই সঙ্গে মমতা নিজেকে ‘ফ্রি বার্ড’ বলে মুক্ত কন্ঠে ঘোষণাও করেন সে দিন।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর