ব্যুরো নিউজ, ১০ই মে ২০২৬ঃ প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে কিছুটা দূরেই পাওয়া গেছে বিস্ফোরক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে । ঘটনাটিকে জুড়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । সূত্রের খবর , বেঙ্গালুরু কাগালিপুরার নিকটবর্তী একটি আশ্রমের কাছে বিস্ফোরকগুলি পাওয়া গিয়েছে । এমনকি এক সন্দেহভাজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ।
পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। বিস্ফোরক রাখার ঘটনার সন্দেহে এক জন গ্রেফতার করা হয়েছে। তবে এর নেপথ্যে কার কেউ বা কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে নিজেদের হেফাজতে নিয়ে সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । সুত্র মারফত জানা গেছে , রবিবার সকালে ধৃতই থানায় ফোন করেছিলেন। ফোন করে তিনি জানিয়েছিলেন, হ্যাল বিমানবন্দর এবং আর্ট অফ লিভিং সেন্টারের কাছে বিস্ফোরক রয়েছে। ওই আর্ট অফ লিভিংয়েই মোদীর সভা ছিল। খবর পাওয়ামাত্রই ওই দুই জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়।
প্রসঙ্গত, রবিবার বেঙ্গালুরুতে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মোদী যে পথে কোনও অনুষ্ঠানস্থলে পৌঁছোন, সেই পথ আগে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রবিবার সকালে নিয়মিত পরীক্ষার সময় ফুটপাতের পাশ থেকে দু’টি জিলেটিন স্টিক পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ওই এলাকা-সহ সভাস্থলের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় কয়েক গুণ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় বম্ব স্কোয়াড এবং ফরেনসিক দল।



















