
নতুন রেকর্ড গড়লেন বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশী
ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ রাজস্থান রয়্যালসের বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশী ভারতীয় ক্রিকেট দলের হয়ে আরও একবার চমক দেখালেন । মাত্র ১৫ বছর বয়সে ১০০ টি T20 ছক্কার মাইলফলকে পৌঁছেছেন। তিনি বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ২০ বছরের কম বয়সে ১০০ টি T20 ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছেন। এর পাশাপাশি বৈভব সবচেয়ে কম বলে ১০০ টি T20 ছক্কা হাঁকানো ব্যাটারও হয়েছেন।























