ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ ছোটোখাটো ট্যুরের জন্য অফবিট জায়গা চাই ? সেই খোঁজ দেবো আমরা । আপনার মনে হবে আপনি পৌঁছে গেছেন বিদেশে। এক সপ্তাহের ট্যুর হোক বা দুদিনের, আজ যে জায়গা নিয়ে কথা হবে সেখানে গেলে জায়গাটির প্রেমে পড়ে যাবেন। নিশ্চয়ই ভাবছেন এমন জায়গা কোথায় আছে? তাহলে আপনাকে যেতে হবে কেহেলগাঁও ।

এই কেহেলগাঁও-তে আপনি প্রকৃতির শোভা, নদীর ধারে দ্বীপ সঙ্গে শান্ত পরিবেশের আমেজ নিতে পারবেন। বাংলা ও বিহার সীমান্তে থাকা এই দ্বীপটি উইকএন্ড ট্রিপের জন্য একদম আদর্শ স্থান। বিহার এমনিতেই খুব সুন্দর একটি রাজ্য। তারই মধ্যে এই কেহেলগাঁও দ্বীপ বিহারের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। গঙ্গা নদীর তীরে গেলে সেখানকার দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। গঙ্গার মাঝখানে তিনটি পাহাড় রয়েছে, প্রত্যেকটির নিজস্ব কাহিনী আছে।

প্রথম পাহাড়টি হলো শান্তি বাবা পাহাড়, দ্বিতীয়টি বাঙালি বাবা পাহাড় এবং তৃতীয়টি পাঞ্জাবি বাবা পাহাড়। এই পাহাড়গুলোর নামকরণ পরবর্তীকালে করা হয়েছিল। আগে এগুলো বুদ্ধ আশ্রম, তপস আশ্রম এবং নানকশাহী আশ্রম নামে পরিচিত ছিল। এই তিনটি পাহাড়ের এমন স্বতন্ত্র রূপ রয়েছে যে তা পর্যটকদের আকর্ষণ করছে এখন। কপাল ভালো থাকলে আপনি নদীতে ডলফিন অবধি দেখতে পাবেন। যখন গঙ্গার জলস্তর বাড়ে, তখন তিনটি পাহাড় স্পষ্ট হয়ে ওঠে। জলস্তর কমে গেলে জায়গাটি মনোরম হয়ে ওঠে।

কিভাবে পৌঁছবেন এই মনোরম দৃশ্য দেখতে ? আপনাকে কলকাতা থেকে কেহেলগাঁও যাওয়ার ট্রেন ধরতে হবে ।  আপনি হাওড়া থেকে জামালপুর এক্সপ্রেস ধরে কেহেলগাঁও স্টেশনে নামতে পারেন। সেখানে স্টেশনের বাইরে লোকাল সাইটসিইং-এর জন্য অনেক গাড়ি পেয়ে যাবেন। সেটাতে করেই আপনি চারিদিকটা ঘুরে দেখতে পারবেন।

 

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর