ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ রাজ্য রাজনীতিতে এখন সবকিছুরই পালাবদল হচ্ছে । এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন যে চেয়ারে বসতেন, শুক্রবার রাতে সেই চেয়ার বিরোধীদের ঘরে চলে গিয়েছে। কাঠের বেশ মজবুত চেয়ার। আপাতত তার স্থান হয়েছে বিরোধীদের ঘরে। যে ঘরে বিরোধী দলনেতা বসবেন। নতুন মুখ্যমন্ত্রীর ঘরে কুর্সি বদল।

এমনকি ১৫ বছর বিধানসভায় যে চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছেন, শুভেন্দু সেই চেয়ারে বসছেন না। বসবেন অন্য চেয়ারে। নিয়ম মেনে খুলে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সামনে থাকা মুখ্যমন্ত্রীর নেমপ্লেটও। অন্যদিকে শুভেন্দু অধিকারী যেখানে বসবেন, সেই ঘরের বাইরে নেমপ্লেট বসেছে। তাতে ইংরেজিতে লেখা, ‘শ্রী শুভেন্দু অধিকারী, চিফ মিনিস্টার’।

উল্লেখ্য, ৯ মে থেকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পথচলা শুরু হলো। আর সরকার বদলের সঙ্গে সঙ্গেই একটু একটু করে বদলে গেল বহু চেনা ছবি। শুক্রবার রাতে ধবধবে সাদা বিধানসভা ভবন সেজে উঠেছিল গেরুয়া আলোয়।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর