ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ বেশ কিছুদিন ধরেই বঙ্গের বিভিন্ন জেলায় কোথাও কম বা কোথাও বেশি ঝড় বৃষ্টির প্রভাব দেখা গিয়েছে । তবে শনিবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের দিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর । বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে ।
পাশাপাশি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি চলবে। শনিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের সতর্কতা রয়েছে।
আবহাওয়া বিভাগ উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রভাব অবশ্য কম থাকবে। কলকাতায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইবে।




















