ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ শপথ গ্রহণের পরই মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত । অন্যদিকে নতুন পার্সোনাল সেক্রেটারি হিসাবে নিয়োগ করা হলো আইএএস শান্তনু বালাকে ।
শুভেন্দু অধিকারীর পার্সোনাল সেক্রেটারি হওয়ার আগে শান্তনু বালা ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে। ২০১৭ সালের ব্যাচের আইএএস অফিসার শান্তনু বালা। এর আগে কোচবিহার ও মুর্শিদাবাদ জেলার এডিএম পদে ছিলেন তিনি।
পাশাপাশি আগের বছর অক্টোবরে সুব্রত গুপ্ত রাজ্যের বিধানসভা নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। সেই সময়েই সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। এসআইআরের কাজে বিশেষ পর্যবেক্ষক হিসেবে তাঁর ভূমিকায় কমিশন সন্তুষ্ট হয়। তাঁকে রাজ্যের বিধানসভা ভোটের বিশেষ পর্যবেক্ষক হিসাবেও দায়িত্ব দেওয়া হয়েছিল।
বলা বাহুল্য , বুধবার রাতে শুভেন্দুর বহুদিনের পুরনো আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ-কে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর থেকে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। হত্যার ক্ষেত্রে ভাড়াটে খুনি ব্যবহার করা হয় বলে অভিযোগ জানানো হয়। এতদিনের ছায়াসঙ্গীকে হারিয়ে বিমূর্ষ হয়ে পড়েন শুভেন্দু । তবে নতুন আপ্তসহায়ক শান্তনু বালার সাথে তার সম্পর্কের সমীকরণ কতটা গভীর হয় সেটাই দেখার ।




















