ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ কাঁধে এসেছে নতুন দায়িত্বের ভার । বিধানসভা নির্বাচনের পরেই নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়েছে সুব্রত গুপ্তকে । আর দায়িত্ব পাওয়ার পরই সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন তিনি। স্বাধীনতা পরবর্তী ছয়, সাতের দশককে বাংলার সোনালি যুগ হিসেবে ধরা হয়। পশ্চিমবঙ্গকে ফের সেই সময়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন সুব্রত। বলে দিলেন, ‘সেই সময়ে গোটা দেশে বাংলার যে অবস্থান ছিল, কয়েক বছরের মধ্যে আমাদের সেই জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করতে হবে।’
মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে সুব্রতর ‘মিশন এবং ভিশন’ খুব স্পষ্ট। এই নিয়ে কোনও দ্বিধা নেই তাঁর। সুব্রতর কথায়, ‘কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা-ক্ষমতায়ন স্বাস্থ্য এবং শিক্ষাই অগ্রাধিকার।’ সুব্রত জানিয়েছেন , ‘কর্মসংস্থানের সঙ্গেই শিল্প যুক্ত। তবে শিল্প তো আর বললেই হয় না। একটু সময় লাগবে। তবে একইসঙ্গে বাংলাকে শিল্পের গড় হিসেবে তুলে ধরার কাজটা এখন থেকেই শুরু করতে হবে । এমনকি মহিলাদের জন্য অন্নপূর্ণা ছাড়াও, বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে সরকারের। সেগুলি কী ভাবে এগোবে তার চিন্তাভাবনা করতে হবে।’
পাশাপাশি তার কথাতে উঠে এসেছে তৃণমূল সরকারের কিছু কর্মকাণ্ডের কথা । তিনি সোজাসুজি জানান , ‘ আগের সরকারের পক্ষ থেকে ৮ লক্ষ কোটি টাকার কাছাকাছি দেনা রয়েছে। ডিএ মামলায় কর্মচারীদের মাইনে দেওয়ার বিষয় রয়েছে।




















