ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন চারজন প্লেয়ার । কে হবে ইন্ডিয়ান ক্রিকেট টিমের নতুন অধিনায়ক ? এই নিয়ে দলের অন্দরে বেধেছে শোরগোল । IPL শেষ হয়ে গেলেই 2028 টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগী হবে ভারতীয় ক্রিকেট বোর্ড। হয়তো সে কারণেই একজন দক্ষ প্লেয়ারকে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে BCCI ।
এই মুহূর্তে শ্রেয়াস আইয়ার ছাড়াও ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, শুভমন গিল এমনকি ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহও। সবচেয়ে বড় কথা, এই চার প্লেয়ারের মধ্যে দুজন আগেই ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করেছেন। ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক হওয়ার পথটা একেবারে সহজ হবে না আইয়ারের।
উল্লেখ্য, প্রাথমিকভাবে শোনা গিয়েছিল বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবকে সরিয়ে জাতীয় দলের অধিনায়ক করা হবে শ্রেয়স আইয়ারকেই। কারণ সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে কিছুতেই ছন্দে ফিরতে পারছেন না সূর্যকুমার যাদব। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার খোলস ছাড়িয়ে বেরোতে পারেননি সূর্য। বিশ্বকাপের আগে অবশ্য দুই একটি ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গিয়েছিল তাঁকে। তবে একই ফর্মে তাকে বেশি দিন লক্ষ্য করা যায়নি । IPL এও বারবার সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে না পারায় এবার হয়তো অধিনায়কের পদ খোয়াতে হবে তাকে । তবে সব জল্পনা কল্পনাকে দূরে সরিয়ে রেখে নতুন অধিনায়কত্ব হাতাতে শ্রেয়াস আইয়ারের সাথে দৌড়ে রয়েছে আরও ৪ জন প্লেয়ার ।



















