ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ রাজস্থান রয়্যালসের বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশী ভারতীয় ক্রিকেট দলের হয়ে আরও একবার চমক দেখালেন । মাত্র ১৫ বছর বয়সে ১০০ টি T20 ছক্কার মাইলফলকে পৌঁছেছেন। তিনি বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ২০ বছরের কম বয়সে ১০০ টি T20 ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছেন। এর পাশাপাশি বৈভব সবচেয়ে কম বলে ১০০ টি T20 ছক্কা হাঁকানো ব্যাটারও হয়েছেন। তিনি মাত্র ৫১৪ বলে এই কৃতিত্ব অর্জন করেন।
মূলত, IPL ২০২৬-এর ৫২ তম গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বৈভব সূর্যবংশী মাত্র ১৬ বলে ২২৫.০০ স্ট্রাইক রেটে ৩৬ রান করেন। তাঁর এই ইনিংসে ছিল ৩ টি চার ও ৩ টি ছক্কা। মোহাম্মদ সিরাজের বিরুদ্ধে একেবারে প্রথম বলেই ছক্কা মেরে তিনি নিজের রানের খাতা খোলেন এবং এর মাধ্যমেই T20 ক্রিকেটে ১০০ ছক্কা পূর্ণ করেন তিনি।
IPL-এর ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বৈভব সূর্যবংশী একটি বড় IPL রেকর্ডও গড়েছেন। তিনি এই মরশুমে পাওয়ারপ্লে চলাকালীন ৩০ টিরও বেশি ছক্কা মেরেছেন। IPL-এর ইতিহাসে এই প্রথমবার কোনও ব্যাটার এক মরশুমে পাওয়ারপ্লেতে ৩০ টি বা তারও বেশি ছক্কা হাঁকালেন। এর আগে এই রেকর্ডটি ছিল অভিষেক শর্মার দখলে। যিনি ২০২৪ সালে পাওয়ারপ্লেতে ২৯ ওটি ছক্কা মেরেছিলেন।



















