ব্যুরো নিউজ, ১০ই মে ২০২৬ঃ সোমবার থেকে নতুন মুখ্যমন্ত্রীকে দেখা যাবে অ্যাকশান মোডে। সোমবার নবান্নে বসতে চলেছে বড়ো বৈঠক । দুপুর সাড়ে ১২ টায় সচিবদের সঙ্গে বসবেন শুভেন্দু। সোমবার দেড়টায় আবার বিধায়কদের নিয়েও রয়েছে বৈঠক। ৪ টের সময় সব জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি। বসবেন পুলিশ কর্তাদের সঙ্গেও। সূত্রের খবর, বিকালে ৫ টায় ডিজিপি এবং পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক রয়েছে তাঁর। শুরুতেই কড়া কোনও নির্দেশ বা বার্তা দেন কিনা শুভেন্দু সেদিকে নজর রয়েছে প্রশাসনিক মহলের। নজর রাজনৈতিক মহলেও।
এমনিতেও মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার একাধিক পুলিশের রদবদল। আগের শাসকদলের ঘনিষ্ঠ ডিসি থেকে শুরু করে অফিসার ইনচার্জ, সাব-ইন্সপেক্টর থেকে শুরু করে ও একাধিক অফিসার বদলি। প্রধম ধাপেই ৯৩ জনের বদলি হয়েছে। এঁদের প্রায় সকলেই আগের শাসক দলের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করতেন বলে সূত্রের খবর ।
জানা গিয়েছে, যেসব পুলিশ আধিকারিকদের বদলি চলছে তাদেরকে পাঠানো হচ্ছে কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরুদুয়ারের মতো জায়গায় । একইসঙ্গে সুন্দরবন লাগোয়া এলাকা এমনকি পশ্চিমাঞ্চলের পুরুলিয়ার মতো জেলাতেও তাঁদের পাঠানো হচ্ছে।




















