ব্যুরো নিউজ, ৯ই মে ২০২৬ঃ এবার বাড়িতে বসেই ফিরে পান হারিয়ে যাওয়া আধার কার্ড । কোনো কারণবশত আধার কার্ড হারিয়ে গেলে ঘরে বসেই সরকারের এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করলেই আপনি হাতে পেয়ে যাবেন আপনার নতুন আধার কার্ড ।

এর জন্য সবার প্রথম আপনাকে https://uidai.gov.in/ ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে পিভিসি কার্ড অপশনে যান। এরপর আপনার ১২ ডিজিটের আধার কার্ড নম্বর দিন। তারপর ক্যাপচা দিয়ে ওটিপি ভ্যারিফিকেশন কমপ্লিট করুন।এরপর আপনার ১২ ডিজিটের আধার কার্ড নম্বর দিন। তারপর ক্যাপচা দিয়ে ওটিপি ভ্যারিফিকেশন কমপ্লিট করুন। এরজন্য আপনাকে ৫০ টাকা দিতে হবে। পাশাপাশি আপনি রশিদ পেয়ে যাবেন। এরপর কার্ড তৈরি হয়ে গেলে স্পিড পোস্টে চলে আসবে বাড়িতেই । এখন এতটাই সহজ হারিয়ে যাওয়া আধার কার্ড ফিরে পাওয়া ।

এছাড়াও ই আধার ডাউনলোড করুন বাড়িতে বসেই, এর জন্য আপনাকে অনলাইনেই ই আধার ডাউনলোড করে নিতে পারেন। আবার ওই ওয়েবসাইটে যান। সেখানে ডাউনলোড আধার সেকশনে যেতে হবে। তারপর লগইন করুন নিজের আধার নম্বর দিয়ে। তারপর ওটিপি দিয়ে, আধার কার্ডটি ডাউনলোড করে নিন। আর আপনি চাইলে মাক্সড আধার বা সাধারণ আধার পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারেন।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর