ব্যুরো নিউজ, ১০ই মে ২০২৬ঃ অভিনেতা হিসেবে সবাই বিজয়কে দেখে এসেছেন , এবার দেখার পালা মুখ্যমন্ত্রী হিসেবে । তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন সি জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয় । চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে হয়েছে শপথগ্রহণ অনুষ্ঠান। রাহুল গান্ধীর উপস্থিতিতে হয় বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

অনুষ্ঠানস্থলের বাইরে বহু সমর্থক এদিন হাজির হয়েছিলেন দলীয় পতাকা নিয়ে। দর্শকাসনে উপস্থিত ছিলেন বিজয়ের বাবা মা। প্রেমিকা তৃষা কৃষ্ণনও ছিলেন। প্রিয় অভিনেতাকে মুখ্যমন্ত্রী হয়ে উঠতে দেখার জন্য উচ্ছ্বসিত জনগণের ঢেউ উঠেছিল। তাঁর শপথবাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গেই করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসেও স্মরণীয় হয়ে এই দিনটি।

বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে দিয়েছিল প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল থেকে করা একটি বার্তা, তিনি লেখেন , ‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় থিরু সি. জোসেফ বিজয়কে অভিনন্দন। আগামীর জন্য শুভকামনা। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু সরকারের সঙ্গে কাজ করবে’।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর