ব্যুরো নিউজ, ১০ই মে ২০২৬ঃ সোমবার সকাল সাড়ে ১১টায় নতুন মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট বৈঠক। স্থান নবান্নের সভাঘর। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথম বৈঠকে শুভেন্দু। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। তারপর পাঁচ জন শপথ নেওয়া মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট বৈঠক করবেন।
বৈঠকের মূল বিষয় হলো মহিলারা যাতে আর্থিক সুবিধা পান সেই ব্যবস্থাকে সবার প্রথমে নজরে রাখা । এরপর বঙ্গের প্রাক্তন সরকার কেন্দ্রের যেসব প্রকল্পগুলিকে বাংলায় আসতে দেয়নি আলোচনা হবে সেইসব প্রকল্প নিয়ে। তার মধ্যে সর্বপ্রথম থাকবে কেন্দ্রের প্রকল্প আয়ুষ্মান ভারত ।
প্রসঙ্গত, আগেই বিজেপি ঘোষণা করেছিল, বলা ভালো তাঁদের সংকল্প পত্রেও উল্লেখিত ছিল, অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে বাংলায়। তাতে মহিলারা মাথা পিছু ৩ হাজার টাকা করে পাবেন। সেই বিষয়েই কোনও সিদ্ধান্ত নেওয়া হয় নাকি এদিনের বৈঠকে, সেটাই দেখার।
বলা বাহুল্য রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়েই প্রাক্তন সরকার একাধিক কেন্দ্রীয় প্রকল্পকে পশ্চিমবাংলায় জায়গা দেয়নি। সে ক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে হয়েছিল রাজ্যের বাসিন্দাদেরকে। তবে পুরনো সরকার থাকার সময় স্বাস্থ্য সাথী কার্ড -এর এবং লক্ষীর ভান্ডারের প্রচলন যথেষ্ট ছিল। তবে তৃণমূল সরকারের পতনের সাথে সাথেই এই দুটি প্রকল্প একেবারেই অবলুপ্তির পথে। তাই নতুন সরকার তাদের প্রকল্প নিয়ে রাজ্য বাসিন্দাদের জন্য ভাবনা শুরু করেছে ।



















