ব্যুরো নিউজ, ১০ই মে ২০২৬ঃ আর্টিস্ট ফোরাম থেকে পদত্যাগ করলেন অভিনেতা দিগন্ত বাগচী । আর্টিস্টস ফোরামের কমিটি গঠন হওয়ার পর এই প্রথম কোনও ব্যক্তি রেজিগনেশন দিলেন। দিগন্তর দাবি, তিনি ১৪ ফেব্রুয়ারি রেগিজনেশন দিতে চেয়েছিলেন। তখন বাকিরা বলেন, কিছুদিন অপেক্ষা করে যেতে। এবার তাঁর রেজিগনেশন গৃহীত হয়েছে। নতুন কমিটি গঠন হওয়ার পর আর্টিস্ট ফোরামকে কিছু কড়া পদক্ষেপ করতে হয়েছে।

দিগন্ত বাগচী আরও জানান, ‘ ৮ ফেব্রুয়ারি আর্টিস্টস ফোরামের নির্বাচন হয়। আমি ১৪ ফেব্রুয়ারি রেজিগনেশন দিতে চাই। অনেক কিছু ঠিক লাগছিল না। কমিটিতে দুই-তৃতীয়াংশ সংখ‍্যা গরিষ্ঠতা ছিল না। তবে আমাকে তখনই রেজিগনেশন দিতে বারণ করার পর অপেক্ষা করি। রাহুলের (অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায়ের) মৃত‍্যুর ঘটনায় জটিলতা বাড়ে। তবে এখন কিছুটা সময় কেটে গেলেও, পরিস্থিতি বদলায়নি। তাই রেজিগনেশন দিয়েছি।’

প্রসঙ্গত , এই মুহূর্তে আর্টিস্ট ফোরামের প্রেসিডেন্ট রঞ্জিত মল্লিক। ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে রয়েছেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর