ব্যুরো নিউজ, ১০ই মে ২০২৬ঃ গ্রেট সামার সেল হাজির হয়ে গেছে আমাজনের সাইটে । প্রতি বছরের মতো এবারও স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, গৃহস্থালির সামগ্রী থেকে শুরু করে ফ্যাশন পণ্যে নজরকাড়া ছাড় ঘোষণা করেছে সংস্থা। এই সেল আগামী ১৩ মে অথবা ১৫ মে পর্যন্ত চলতে পারে এমনটাই জানা যাচ্ছে সংস্থার তরফ থেকে ।
সংস্থার দাবি, এই সেলে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সের উপর সর্বাধিক ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে। বিশেষ করে স্মার্টফোনের ক্ষেত্রে বড়সড় মূল্যছাড় নজর কাড়ছে ক্রেতাদের। যেমন Realme Narzo 100 Lite পাওয়া যাচ্ছে মাত্র ১৩ হাজার ৭৪৯ টাকায়, যেখানে এর আসল দাম ছিল ২৭ হাজার ৯৯৯ টাকা। একইভাবে Samsung Galaxy M56-এর দাম কমে হয়েছে ২১ হাজার ৯৯৮ টাকা। বাজারমূল্য ছিল প্রায় ৩৪ হাজার টাকা। এছাড়া Redmi A7 Pro এবং Pop X-এর মতো জনপ্রিয় মডেলেও মিলছে বড় ছাড়। শুধু স্মার্টফোন নয়, ট্যাবলেটের বাজারেও দারুণ অফার এনেছে অ্যামাজন। Redmi Pad 2 এখন বিকোচ্ছে ১৪ হাজার ৯৯৯ টাকায়। এতে রয়েছে ওয়াইফাই অ্যাক্টিভ পেন সাপোর্ট এবং বড় ডিসপ্লে। অন্যদিকে Lenovo Idea Tab-এর দাম কমে হয়েছে ২৩ হাজার ৯৯৯ টাকা। এই সেলে শুধুমাত্র গ্যাজেট নয়, গৃহস্থালির নানা প্রয়োজনীয় সামগ্রীও মিলছে কম দামে। মিক্সার গ্রাইন্ডার, ওয়াশিং মেশিন, এয়ার কুলার, ক্যামেরার সরঞ্জাম এবং বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
এত ভালো অফারে জিনিস কেনার ইচ্ছা থাকলেও যদি মনে হয় টাকার সমস্যা হচ্ছে তারও ব্যবস্থা রেখেছে এই সংস্থা । অ্যামাজনের এই বিশেষ সেলে বাড়তি সুবিধাও মিলছে ব্যাঙ্ক অফারের মাধ্যমে। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ন্যূনতম ৫ হাজার টাকার কেনাকাটায় এই অফার প্রযোজ্য। সর্বাধিক ৭ হাজার ৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। ফলে বড় অঙ্কের কেনাকাটায় ক্রেতাদের সাশ্রয়ের সুযোগ আরও বাড়ছে।



















