ব্যুরো নিউজ, ১০ই মে ২০২৬ঃ যুদ্ধের বাজারে গ্যাস নিয়ে সমস্যায় ভুগছিল সাধারণ মানুষেরা । মে মাসের প্রথমে আকাশছোঁয়ার রেকর্ড হলেও বর্তমানে এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে ।

পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরোধী হলেও, এখনো হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা কাটেনি। এই আবহে এক ধাক্কায় বেড়ে গিয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম।
যার ফলে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা। তাছাড়া গত পয়লা এপ্রিল দেশ জুড়ে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৫.৫০ টাকা বেড়ে গিয়েছিল। পাশাপাশি গত মার্চ মাসে ১৪ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল ৬০ টাকা। যদিও এপ্রিলে নতুনভাবে রান্নার গ্যাসের দাম আর বাড়েনি।

৯৯৪ টাকা বেড়ে ৩০০০ টাকার গণ্ডি পেরিয়ে গেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। পাশাপাশি ৫ কেজি ছোট সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছে ২৬১ টাকা।  ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বেড়ে এখন ৮১০ টাকা হল। যা আগে ছিল ৫৪৯ টাকা। এমনকি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও দিল্লিতে এই সিলিন্ডারের দাম ৩,০৭১.৫০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।মে মাসে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম কোন শহরে কত- কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৩৯ টাকা। দিল্লিতে ৯১৩ টাকা, বেঙ্গালুরুতে ৯১৫.৫ টাকা, হায়দরাবাদে ৯৬৫ টাকা, মুম্বইয়ে ৯১২.৫ টাকা, চেন্নাইয়ে ৯২৮.৫ টাকা । হঠাৎ করেই গ্যাসের আকাশছোঁয়া দামের কারণে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ পকেটেও বেশ চাপ পড়েছে।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর