ব্যুরো নিউজ, ১১ই মে ২০২৬ঃ চন্দ্রনাথ রথ খুনের তদন্তে এক বড় চমক। কালই গ্রেফতার করা হয়েছে তিনজন শার্প শুটার কে । শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনে প্রধানত কোনো উপযুক্ত প্রমাণ , যে কারা এই খুনের পিছনে দায়ী তা খুঁজে পাচ্ছিলেন না পুলিশ । অবশেষে তারা এই কেসের একটি দিশা খুঁজে পেলেন ।

জানা গিয়েছে, উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে তিনজন শার্প শুটার -কে। গ্রেফতার করে সিআইডি । গতকাল রাতেই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর নিয়ে আসা হয়েছে কলকাতায়।রাতভর ভবানী ভবনে জেরা করা হয় ধৃতদের। আজ বারাসত আদালতে তোলা হচ্ছে ধৃতদের।

প্রসঙ্গত, চন্দ্রনাথ হত্যার তদন্তে নেমেছে সিআইডি ও এসটিএফ। গতকালই তাদের হাতে বড় ক্লু এসেছিল। জানা গিয়েছিল, আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে বালি টোল প্লাজায় টাকা দিয়েছিল। ওই ডিজিটাল লেনদেনের সূত্রকে হাতিয়ার করে তদন্তকারীরা তাদের তল্লাশি শুরু করে। আর সেই মারফতই তারা উত্তরপ্রদেশে পৌঁছোন।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর