
ইন্ডিয়া জোট নিয়ে রামলীলা ময়দান থেকে সুর চড়াল তৃণমূল নেতৃত্ব
শর্মিলা চন্দ্র, ৩১ মার্চ: বিরোধীদের পরাস্ত করতে বিজেপি বিরোধী দলগুলি নিয়েই তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট। কিন্তু সেই ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে অনেক। লোকসভা নির্বাচনে বাংলা সহ অন্যান্য রাজ্যে কার্যত জোট হয়নি। বাংলায় তৃণমূল একক ভাবে ৪২টি আসনে প্রার্থী দিয়েছে। অন্যদিকে, কংগ্রেস, সিপিএমও আলাদা আলদাভাবে লড়াই করছে। লোকসভা নির্বাচনে জোট না হলেও জোট যে ভেঙে যাচ্ছে এমনটা




























