বিচারপতি

ব্যুরো নিউজ, ১০ জানুয়ারি: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ

প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় স্বস্তি পেল পর্ষদ। প্যানেল প্রকাশের যে নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ, তা খারিজ করে দেওয়া হয়েছে।

স্বামী বিবেকানন্দের জন্ম দিনেই মৃত্যু বরণ করেছিলেন কোন স্বাধীনতা সংগ্রামী?

২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া হয়। সেই নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অবিলম্বে ওই বছরের নিয়োগের প্যানেল পেশ করতে হবে আদালতে। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ প্যানেল পেশ করার সেই নির্দেশ খারিজ করে দিল।

বিচারপতি গঙ্গোপাধ্যায় প্যানেল প্রকাশের জন্য গত ৩ জানুয়ারি সময়সীমা বেঁধে দিয়েছিল পর্ষদকে। মোট ৪২ হাজার ৯৪৯ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল ১০ দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় ছিল পর্ষদের কাছে। হার্ড কপি ও সফট কপি জমা দেওয়ার কথা বলা হয়েছিল।

এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিচারপতি সৌমেন সেন প্রশ্ন করেন, “আদালত যদি কোনও নথি দেখতে চায় তাহলে অসুবিধা কোথায়?” তিনি বলেন, “সব নথি আপনাদের কাছে থাকার কথা। আপনারাই সেই সব নথির মালিক। আদালত যে কোনও সময় যে কোনও নথি দেখতে চাইতেই পারে।” বিচারপতি জানতে চান, আদালত যদি প্যানেল দেখতেও চায়, সে ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রভাবিত করা হবে কীভাবে? কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে কি না, সেটাও জানতে চান বিচারপতি। তবে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ হয়ে গেলেও, মামলা ফেরানো হয়েছ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

আইএসএল পয়েন্ট তালিকার শীর্ষে ইস্টবেঙ্গল। মোহনবাগানে চোটের উদ্বেগ, ডার্বির আগে রণনীতিতে বদল? জানুন বিস্তারিত।
এশিয়ার ৫টি স্বপ্নময় হ্রদ আবিষ্কার করুন! নৌকা ভ্রমণ, পিকনিক ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ডাল লেক, সান মুন লেক, ইনলে লেক, কাওয়াগুচি ও ফেওয়া লেকের বিবরণ।
বর্ধমানে ১৭ বছর পর শ্বশুরবাড়িতে এসে প্রাক্তন স্বামীর হাতে কুপিয়ে খুন হলেন এক মহিলা। টাকা দিতে অস্বীকার করায় এই নৃশংস ঘটনা। গ্রেফতার অভিযুক্ত।
কলকাতায় গ্রেফতার ১৫ লক্ষ টাকা মাথার দাম থাকা মাওবাদী নেত্রী বেলা। আত্মসমর্পণ করেছেন আরও এক মাওবাদী মাধাই। কলকাতা পুলিশের এসটিএফ-এর বড় সাফল্য।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর