ব্যুরো নিউজ, ১২ই মে ২০২৬ঃ আরজি কর কাণ্ড সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন এই  সিদ্ধান্তের কথা জানান বিচারপতি মান্থা। এর ফলে মামলাটি পুনরায় প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠানো হয়েছে।

বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, রাজ্য সরকার এই ঘটনার তদন্তে একটি পৃথক জুডিশিয়াল কমিশন বা বিচারবিভাগীয় কমিশন গঠন করতে চলেছে বলে জানা যাচ্ছে। এই প্রেক্ষাপটে তাঁর ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে মামলাটি শোনার প্রয়োজনীয়তা নেই বলেই তিনি মনে করেন। বিচারপতি মান্থা মামলার গুরুত্ব পর্যবেক্ষণ করে বলেন, “এই মামলা শুধুমাত্র আবেদনকারীর জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এই মামলার দিকে গোটা রাজ্য তথা দেশের মানুষ তাকিয়ে রয়েছেন।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকেই স্পষ্ট করে দিয়েছেন, পরের ক্যাবিনেট বৈঠকেই আরজি কর কাণ্ডের তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে যাবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে কমিশন গঠনের ইঙ্গিত মেলায় আইনি প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। তবে মামলার গুরুত্ব বিবেচনা করে বিচারপতি মান্থা নিজে থেকে সরে দাঁড়িয়ে ফাইলটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন প্রধান বিচারপতি ঠিক করবেন, মামলাটি অন্য কোন বেঞ্চে যাবে বা কী পদক্ষেপ নেওয়া হবে।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

নবান্নে নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল IAS অফিসারদের ‘শিরদাঁড়া শক্ত করে কাজ করার’ বার্তা দিলেন। পেশাদারিত্ব ও দুর্নীতিমুক্ত প্রশাসনের উপর জোর।
টানা বৃষ্টির পর এবার বাড়ছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। কলকাতা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, পশ্চিমাঞ্চলে ৩৮ ডিগ্রি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর বিরুদ্ধে ইডির চাঞ্চল্যকর দাবি। লকডাউনে ধাবা বন্ধ থাকলেও ১.১১ কোটি টাকার বিক্রি, কালো টাকা সাদা করার অভিযোগ।
আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্য সরকার বিচারবিভাগীয় কমিশন গঠনের ইঙ্গিত দেওয়ায় ফাইল প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠানো হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর