ব্যুরো নিউজ, ১২ই মে ২০২৬ঃ কলকাতায় বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ১৫ লক্ষ টাকা মাথার দাম থাকা এক কুখ্যাত মাওবাদী নেত্রী শ্রদ্ধাবিস্বাস ওরফে বেলাকে (৬০) উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে আরও এক মাওবাদী মাধাই আত্মসমর্পণ করেছেন।

পুলিশ সূত্রে খবর, ধৃত মাওবাদী নেত্রী বেলা নদীয়ার চাকদহের বাসিন্দা। ২০০৫-২০০৬ সাল নাগাদ তিনি এ রাজ্যে সক্রিয় ছিলেন এবং পশ্চিম মেদিনীপুরে গ্রেফতারও হয়েছিলেন। জামিন পাওয়ার পর তিনি ফের সংগঠনে যুক্ত হন। ঝাড়খণ্ডে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেখানকার রাজ্যের পুলিশ তাঁর মাথার দাম ১৫ লক্ষ টাকা ঘোষণা করেছিল। শারীরিক অসুস্থতার কারণে তিনি কলকাতায় এসে থাকছিলেন বলে জানা গেছে। সেই গোপন খবর পেয়েই এসটিএফ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

অন্যদিকে, আত্মসমর্পণকারী মাওবাদী মাধাই হুগলির জঙ্গিপাড়ার বাসিন্দা। ২০০৭ সালে তিনি এ রাজ্যে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। জামিন পেয়ে ঝাড়খণ্ডে গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করার পর এখন সমাজের মূল স্রোতে ফিরে আসতে চাইছেন। মাধাই সাংবাদিকদের জানান, দলের নীতি পরিবর্তন এবং সমাজের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জয়েন্ট সিপি এসটিএফ ভি সলোমান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এই খবর নিশ্চিত করেন। এই ঘটনা রাজ্যের মাওবাদী দমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

কলকাতার কাছেই ওড়িশার জিরাং, যা ‘মিনি তিব্বত’ নামে পরিচিত। এই অফবিট গন্তব্যে প্রকৃতির শান্ত পরিবেশ ও তিব্বতি সংস্কৃতির ছোঁয়া মন ছুঁয়ে যাবে। জানুন কীভাবে পৌঁছাবেন।
পশ্চিমবঙ্গে নতুন সরকারের সিদ্ধান্তে শিক্ষা দফতরে পদত্যাগের হিড়িক। স্কুল সার্ভিস কমিশন সহ বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধানদের মেয়াদ বাতিল হওয়ায় নিয়োগ ও পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত।
কলকাতার তিলজলায় চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত ২ শ্রমিক, আহত ৩। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে, তদন্তে পুলিশ।
আইএসএল পয়েন্ট তালিকার শীর্ষে ইস্টবেঙ্গল। মোহনবাগানে চোটের উদ্বেগ, ডার্বির আগে রণনীতিতে বদল? জানুন বিস্তারিত।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর