দুর্ঘটনা

ব্যুরো নিউজ, ১১ অক্টোবর: দুর্গাপুরে পথ দুর্ঘটনায় মৃত ১  

 

দুর্গাপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর মুচিপাড়া ITI মোড়ে। মৃত ব্যাক্তির নাম চেপু কর্মকার। তিনি মুচিপাড়া আইটিআর এর বাসিন্দা। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর।

 

নিজের দোকান থেকে NH২ রোড পারাপারের সময় একটি ডাব বোঝায় পিক আপ ভ্যান তাকে ধাক্কা মারে। হঠাৎ ডাববোঝাই গাড়িটি ব্রেক কষলে তাল সামলাতে না পেরে উল্টে যায় বলে জানিয়েছে একজন স্থানীয় বাসিন্দা। এরপর ধাক্কা মারে ওই ব্যাক্তিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির |

 

গোটা ঘটনার তদন্তে নামে আসানসোল দুর্গাপুর ট্রাফিক পুলিশ ও বিধান নগর ফাঁড়ি থানার পুলিশ। তাঁরা ওই ব্যাক্তিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা সেই ব্যাক্তিকে মৃত বলে ঘোষণা করে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের প্রথম পদক্ষেপ। দেবাংশু ভট্টাচার্যের আইটি সেল ভেঙে ৬ সদস্যের কোর কমিটি গঠন করল দল।
এপ্রিলে বাড়ল খুচরো মুদ্রাস্ফীতি, পৌঁছেছে ৩.৪৮ শতাংশে। খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে পকেটে টান পড়ছে। RBI-এর ৪% টলারেন্স লেভেলের নিচে থাকলেও উদ্বেগ বাড়ছে।
কলকাতার কাছেই ওড়িশার জিরাং, যা ‘মিনি তিব্বত’ নামে পরিচিত। এই অফবিট গন্তব্যে প্রকৃতির শান্ত পরিবেশ ও তিব্বতি সংস্কৃতির ছোঁয়া মন ছুঁয়ে যাবে। জানুন কীভাবে পৌঁছাবেন।
পশ্চিমবঙ্গে নতুন সরকারের সিদ্ধান্তে শিক্ষা দফতরে পদত্যাগের হিড়িক। স্কুল সার্ভিস কমিশন সহ বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধানদের মেয়াদ বাতিল হওয়ায় নিয়োগ ও পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর