ছটপুজোয়

ব্যুরো নিউজ, ৬ নভেম্ববর :আগামী বৃহস্পতিবার উদযাপিত হবে ছটপুজো। যা মূলত বিহারে বিশেষ আড়ম্বরে পালিত হলেও বর্তমানে ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই উৎসবের বিশেষত্ব হল সূর্যদেবের প্রতি অর্ঘ্য নিবেদন। ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে পুজো শুরু হয় । সপ্তমীর দিন ভোরে অর্ঘ্য দেওয়ার মাধ্যমে পূজার সমাপ্তি ঘটে। নির্জলা উপবাস রেখে এই পূজায় অংশগ্রহণ করলে শুভ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। ছটপুজোর সময় কিছু বিশেষ টোটকা মানলে জীবন আরও সুখসমৃদ্ধিতে ভরে উঠতে পারে। জেনে নিন এই তিথিতে কী কী টোটকা পালন করলে শুভফল পাওয়া যায়।

খাবার খাচ্ছেন বিছানায় বসে? সংসারে অমঙ্গল ডেকে আনছেন না তো আপনি

কি ভাবে সূর্যদেব আশীর্বাদ পাবেন জানুন

১) সূর্যদেবকে জল অর্পণ করুন: ছটপুজোর সময় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন একটি মূল আচার। উপবাস রেখে সূর্যদেবকে জল দিলে তাঁর কৃপা লাভ হয়।

২) নদীর জলে ছ’টা নারকেল ভাসিয়ে দিন: এই দিনে ছ’টি নারকেল নদী বা যে কোনও প্রবাহিত জলে ভাসালে সংসারের অশুভ শক্তি দূর হয় বলে বিশ্বাস করা হয়।

রান্নায় বেশি হলুদ পড়ে গেলে কী করবেন? সহজ কৌশলে খাবারের স্বাদ করুন নিখুঁত!

৩) উপবাসীদের সিঁদুর পরান: যারা উপবাস রাখছেন, তাদের সিঁদুর পরানো অত্যন্ত শুভ ফল প্রদানকারী। এতে দেবীর আশীর্বাদ লাভ হয়।

৪) ফল এবং খাবার দান করুন: সামর্থ্য অনুযায়ী নারকেল, সুপারি, আখ, কলা, বাতাবি লেবু এবং পানিফল দান করুন। এতে পারিবারিক সুখশান্তি বজায় থাকে।

৫) অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান: অশ্বত্থ গাছের তলে ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ বলে ধরা হয় যা পুণ্যফল প্রদান করে।

৬) পরিবারের সবাইকে বিশেষ খাবার দিন: এই দিনে পরিবারের সদস্যদের ছোলার ডাল, করলা এবং লাউ খাওয়ানোর প্রচলন রয়েছে। এতে শরীর ও মনের শুদ্ধি হয়।

শনিদেবের আশীর্বাদে এই ৪ রাশির জীবনে ভাগ্য বদল ঘটতে চলেছে! দেখে নিন সেই তালিকায় আপনার রাশি রয়েছে কিনা

৭) সুর্যের স্থানে দুর্বলতা থাকলে সূর্যযন্ত্র স্থাপন করুন: জন্মছকে সুর্যের স্থান যদি দুর্বল থাকে, তবে এই দিনে সূর্যযন্ত্র স্থাপন করলে সৌভাগ্য বাড়ে।

৮) সামান্য গুড় নিবেদন করুন: সূর্যদেবকে সামান্য গুড় নিবেদন করলে জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়।

৯) সাধ্যমতো দান করুন: ছটপুজোর দিন কিছু দান করলে সেই দানের ১০০ গুণ ফল ফেরত আসে বলে কথিত আছে। এতে জীবনে সমৃদ্ধি বৃদ্ধি পায়।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া বাংলাদেশের। ‘কাঁটাতারকে ভয় পাই না’, হুঁশিয়ারি দিল ওপার বাংলা। অনুপ্রবেশ রুখতে তৎপর রাজ্য।
ভোট হেরে রাতারাতি ভোলবদল? বর্ধমানের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের ভাইরাল অডিয়ো ক্লিপে নিজেকে ‘বিজেপি নেতা’ দাবি। শোরগোল রাজ্য রাজনীতিতে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে ৪ ডিগ্রি, লু-এর মতো গরম হাওয়া বইবে। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে বাড়বে অস্বস্তি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের প্রথম পদক্ষেপ। দেবাংশু ভট্টাচার্যের আইটি সেল ভেঙে ৬ সদস্যের কোর কমিটি গঠন করল দল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর