Computer teacher to get more salary

ব্যুরো নিউজ,১৮ জুলাই: রাজ্যের স্কুলগুলির কম্পিউটার প্রশিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একটি সরকারি বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার ওই বেতন বৃদ্ধির কথা জানানো হয়। ইতিমধ্যেই রাজ্যের সাড়ে ৫ হাজার স্কুলে যেসব কম্পিউটার শিক্ষক বা স্কুলে কর্মরত সহায়করা আছেন তাদের বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলনে যাওয়ার হুমকি দিচ্ছিল শিক্ষক-শিক্ষিকারা। এবার লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক আসনে জিতে বেতন বৃদ্ধির বিষয়টি মেনে নিল সরকার।

আকাশছোঁয়া বিদ‍্যুতের দাম,প্রতিবাদ আন্দোলনে নামছে বিজেপি

কোন স্কেলে কত বেতন

বাংলাজুড়ে মস্তানতন্ত্র, কথায় কথায় গুলি,অভিযোগ, হাড়হিম করা ফুটেজে তৃণমূল নেতা

এর ফলে এতদিন যে কম্পিউটার প্রশিক্ষকরা ১০,১৯০ টাকা বেতন পেতেন এবার তাদের বেতন এক লাফে অনেকটাই বাড়ল। কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রথম স্তরে  ১০,১৯০ টাকা যারা পেতেন এবার থেকে তারা পাবেন ১৭০০০ টাকা। ৫ বছরের অভিজ্ঞ কম্পিউটার প্রশিক্ষকরা এবার থেকে পাবেন ২১০০০ টাকা। আর ১০ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে তিনি পাবেন ২৬০০০ টাকা আর ১৫ বছরে অভিজ্ঞতা থাকলে সেই কম্পিউটার প্রশিক্ষক পাবেন ৩২০০০ টাকা। ২০ বছরের অভিজ্ঞতা হলে তিনি পাবেন মাসিক ৩৯০০০ টাকা।এই বেতন বৃদ্ধির ফলে অনেকটাই স্বস্তি পাচ্ছেন ওই স্কুল কম্পিউটার প্রশিক্ষকরা। ফলে এদিক থেকে আন্দোলন অনেকটাই সীমিত হবে বলে তথ্যাবিজ্ঞ মহল মনে করছেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া বাংলাদেশের। ‘কাঁটাতারকে ভয় পাই না’, হুঁশিয়ারি দিল ওপার বাংলা। অনুপ্রবেশ রুখতে তৎপর রাজ্য।
ভোট হেরে রাতারাতি ভোলবদল? বর্ধমানের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের ভাইরাল অডিয়ো ক্লিপে নিজেকে ‘বিজেপি নেতা’ দাবি। শোরগোল রাজ্য রাজনীতিতে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে ৪ ডিগ্রি, লু-এর মতো গরম হাওয়া বইবে। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে বাড়বে অস্বস্তি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের প্রথম পদক্ষেপ। দেবাংশু ভট্টাচার্যের আইটি সেল ভেঙে ৬ সদস্যের কোর কমিটি গঠন করল দল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর