পুলিশের

ব্যুরো নিউজ, ১১ জানুয়ারি: পুলিশের নামে সাইবার প্রতারণা | খোয়া গেল ৩৩ লক্ষ টাকা 

মুম্বই পুলিশের আধিকারিকের পরিচয় দিয়ে তমলুকের এক যুবকের কাছ থেকে ৩৩ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, শুভজিৎ মিশ্র নামক একটি বেসরকারি সংস্থার কর্মী ওই যুবককে ফোন করে তাঁকে ভয় দেখানো হয় যে সে বিদেশে মাদক পাচার -সহ আর্থিক নয়ছয় সংক্রান্ত মামলার সাথে যুক্ত।

মালদায় শিক্ষকের বাড়িতে চুরি | ঘটনায় এলাকায় চাঞ্চল্য

তদন্তের স্বার্থে নানান তথ্য জানতে চাওয়া হয় তাঁর থেকে। মামলায় নাম জড়িয়ে যাওয়ার ভয়ে প্রাথমিক ভাবে প্রতারকের দাবির সত্য-মিথ্যা যাচাই না করে তিনি তাঁদের কথা মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য -সহ মোবাইলে আসা ওটিপি দিয়ে বসেন। অভিযোগ, তারপরেই কৌশলে প্রি-অ্যাপ্রুভড লোনের ২০ লক্ষ টাকা ও ফিক্সড ডিপোজিট- সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ১৩ লক্ষ ২২ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় জালিয়াতরা।

ঘটনার ব্যাপারে ৩ রা ডিসেম্বব তমলুকের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত যুবক। থানার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত জালিয়াতদের খোঁজ পায়নি পুলিশ। উদ্ধার হয়নি খোয়া যাওয়া টাকাও। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

আইএসএল পয়েন্ট তালিকার শীর্ষে ইস্টবেঙ্গল। মোহনবাগানে চোটের উদ্বেগ, ডার্বির আগে রণনীতিতে বদল? জানুন বিস্তারিত।
এশিয়ার ৫টি স্বপ্নময় হ্রদ আবিষ্কার করুন! নৌকা ভ্রমণ, পিকনিক ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ডাল লেক, সান মুন লেক, ইনলে লেক, কাওয়াগুচি ও ফেওয়া লেকের বিবরণ।
বর্ধমানে ১৭ বছর পর শ্বশুরবাড়িতে এসে প্রাক্তন স্বামীর হাতে কুপিয়ে খুন হলেন এক মহিলা। টাকা দিতে অস্বীকার করায় এই নৃশংস ঘটনা। গ্রেফতার অভিযুক্ত।
কলকাতায় গ্রেফতার ১৫ লক্ষ টাকা মাথার দাম থাকা মাওবাদী নেত্রী বেলা। আত্মসমর্পণ করেছেন আরও এক মাওবাদী মাধাই। কলকাতা পুলিশের এসটিএফ-এর বড় সাফল্য।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর