ব্যুরো নিউজ, ১০ অক্টোবর: বিজেপি সদস্যকে মারধরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে

বিজেপির পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। বিজেপির সেই পঞ্চায়েত সদস্যর নাম শঙ্কর দাস। ঘটনাটি ঘটেছে ধুপগুরির বারঘরিয়া এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। আহত বিজেপি পঞ্চায়েত সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকায় কিছুদিন আগে হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভালো ফল করায় রবিবার এলাকায় ভোটারদের নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলো বিজেপি। সেখানে ওই এলাকার তৃনমূল নেতা গিয়ে খারাপ ভাষায় কাথা বলতে থাকে বলে অভিযোগ। সেখানে বিজেপি কর্মীদের গালাগালিও করা হয়। এই ঘটনাকে ঘিরে গণ্ডগোলের সুত্রপাত হয়।
‘কারচুপিতে মদনের মদত’| CBI জেরায় অয়ন শীল

সেই অনুষ্ঠান থেকে যখন ওই বিজেপির পঞ্চায়েত সদস্য বাড়ি ফিরছিলেন তখন তাঁর মাথায় পিছন দিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে তিনি জানান। কিন্তু তিনি সেইটা বুঝতে পেরে সরে যান যার ফলে বড়সড় বিপদের হাত থেকে তিনি রক্ষা পেয়েছেন। সামান্য ক্ষত তৈরি হয়েছে তাঁর শরীরে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে অভিযুক্ত সেই তৃণমূল নেতাকে আটক করেছে ধুপগুরি থানার পুলিশ। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, এটা রাজনৈতিক চক্রান্ত। এতে দলের কোনও হাত নেই। ইভিএম নিউজ গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। সামান্য কথা কাটাকাটি থেকে এই বিবাদের সুত্রপাত হয়েছিলো বলে দাবি তৃণমূল নেতৃত্বের। ইভিএম নিউজ





















