আগ্নেয়াস্ত্র

ব্যুরো নিউজ, ১০ অক্টোবর: আগ্নেয়াস্ত্র নিয়ে মহিলাদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার 

 

আগ্নেয়াস্ত্র নিয়ে মহিলাদের হুমকি দেওয়ার অভিযোগে ১ যুবককে গ্রেফতার করল বংশীহারী থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বংশীহারী মির্জাতপুর এলাকায়। ধৃত ওই যুবকের নাম সরিফুল ইসলাম। তাঁর বয়স ২৮ বছর। তাঁর বাড়ি বুনিয়াদপুরের রশিদপুর এলাকায়।  সরিফুল এলাকার কুখ্যাত ড্রাগ মাফিয়া।

 

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার বাংলাদেশী নাগরিক

দীর্ঘদিন ধরেই সে প্রশাসনের নাকের ডগায় অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে। এর আগেও সে আগ্নেয়াস্ত্র মামলায় জেল খেটেছে। জানা গেছে, সোমবার রাতে বংশীহারী থানার মির্জাতপুর এলাকার একটি বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠানে ওই যুবক এলাকার মহিলাদের বন্দুক দেখিয়ে ভয় দেখান। মুহূর্তে চাঞ্চল্য সৃষ্টি হলে ওই যুবকের গাড়ি ভাঙচুর করে স্থানীয় মহিলারা যুবককে গণপিটুনি দেন।

 

বংশীহারী থানার পুলিশ ওই  যুবককে গ্রেপ্তার করে। মঙ্গলবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীতে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া বাংলাদেশের। ‘কাঁটাতারকে ভয় পাই না’, হুঁশিয়ারি দিল ওপার বাংলা। অনুপ্রবেশ রুখতে তৎপর রাজ্য।
ভোট হেরে রাতারাতি ভোলবদল? বর্ধমানের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের ভাইরাল অডিয়ো ক্লিপে নিজেকে ‘বিজেপি নেতা’ দাবি। শোরগোল রাজ্য রাজনীতিতে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে ৪ ডিগ্রি, লু-এর মতো গরম হাওয়া বইবে। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে বাড়বে অস্বস্তি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের প্রথম পদক্ষেপ। দেবাংশু ভট্টাচার্যের আইটি সেল ভেঙে ৬ সদস্যের কোর কমিটি গঠন করল দল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর