
দুই চিকিৎসক বিরূপাক্ষ এবং অভীক অবশেষে সাসপেন্ড
ব্যুরো নিউজ, ৬ সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালের সেমিনার রুমে মৃতা তরুণী চিকিৎসকের দেহ থাকাকালিন উপস্থিত থাকতে দেখা গিয়েছিল দুই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে কে। এবং সেটা দেখেই শুরু হয়েছিল বিতর্ক । প্রশ্ন উঠেছিল বহিরাগত ওই দুজন চিকিৎসক কিভাবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।তারই সাথে সাথে দাবি ওঠে দুই চিকিৎসক অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।





























