
Shree Krishna : কলিযুগের মহৌষধ: কেন শ্রীকৃষ্ণ বিষ্ণুসহস্রনামকে শ্রেষ্ঠ জপ হিসেবে বেছে নিলেন?
ব্যুরো নিউজ, ১লা জানুয়ারী ২০২৬ : “কিং জপন্ মুচ্যতে জন্তুর জন্মসংসারবন্ধনাৎ?” (অর্থাৎ: কোন জপ করলে জীব এই জন্ম-মৃত্যুরূপ সংসারবন্ধন থেকে মুক্তি পায়?) মহাভারতের যুদ্ধের শেষে যুধিষ্ঠির যখন শোক, অপরাধবোধ এবং মানসিক ক্লান্তিতে ভেঙে পড়েছিলেন, তখন তিনি পিতামহ ভীষ্মের শরণাপন্ন হন। সেই চরম অস্থির মুহূর্তে ভীষ্ম যুধিষ্ঠিরকে ভগবান বিষ্ণুর এক হাজার নামের মহিমা শোনান। যদিও এই স্তোত্র ভীষ্মের মুখনিঃসৃত, কিন্তু এর



























