
কুমোরটুলিতে ফটোগ্রাফারদের নো এন্ট্রি, নোটিশ জারি সমিতির
ব্যুরো নিউজ,৪ আগস্ট: পুজোর আর বেশি দেরি নেই। সারা বছর ধরে সকলেই অপেক্ষায় থাকেন দুর্গাপুজোর। বিশ্বজুড়ে আপামর বাঙালি এই দুর্গাপুজোর সময় সমস্ত ব্যস্ততার জীবনকে দূরে ফেলে দিয়ে আনন্দে মেতে ওঠেন। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত পর্যায়ে। কুমোরটুলির পটুয়াপাড়ায় দুর্গা প্রতিমা তৈরীর কাজ চলছে জোরকদমে। আর পুজোর ঠিক এক সপ্তাহ আগে মহালয়ার দিন কুমোরটুলির পটুয়াপাড়ায় ছবি তোলার জন্য একেবারে ভিড় লেগে





























