ব্যুরো নিউজ, ১০ ই মে ২০২৬ঃ চন্দ্রনাথ রথের মৃত্যু নিয়ে বিস্ফোরক অর্জুন ঘোষ তার নিশানায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর অভিযোগ, চন্দ্রনাথ রথকে খুন করিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন বলেন, “সিমেন্ট-বালি-পাথর বিক্রি করেছে। যে পরিমাণে কোটি কোটি টাকা আয় করেছে, সরকার যখন পড়বে, তার মাথা তো খারাপ হবেই। ২০০০ পুলিশ হাত থেকে চলে যাবে। চোরকে তো গ্রেফতার করবেই। প্রধানমন্ত্রী তো ইঙ্গিত দিয়েই দিয়েছেন। মহাজঙ্গলরাজের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। অভিষেক তো যে কোনও দিনই গ্রেফতার হতে পারে। এই তো সেদিনই খুন করিয়ে দিল চন্দ্রনাথকে। চন্দ্র খুনে অভিষেক দায়ী। হতাশা থেকে করিয়েছে।”

প্রসঙ্গত , আগেও চন্দ্রনাথের মাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই মৃত্যুর পিছনে কাদের হাত থাকতে পারে তখনও তিনি তৃণমূলকেই নিশানা করেছিলেন । তিনি বলেছিলেন, “গরম গরম বক্তব্য রেখেছিল, শাসকদলে যারা ছিল, ৪ তারিখের পর কোনও দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি এটা। জীবন বলি দিতে হল আমার ছেলেকে। ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম-সহ অনেকগুলো বিধানসভার দায়িত্বে ছিল আমার ছেলে। তবে পর্দার আড়ালেই কাজ করত। রাজনীতির সঙ্গে সক্রিয় যোগ ছিল না।”

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর