ব্যুরো নিউজ, ১০ই মে ২০২৬ঃ দিল্লিকে দূষণমুক্ত করতেন কেন্দ্রীয় সরকার একটি বড় পদক্ষেপ নিল । দিল্লিতে আর চলবে না পেট্রোল ও ডিজেল বাহিত গাড়ি । নতুন ইভি পলিসি 2.0 এর অধীনে ২০২৮ সাল থেকে পেট্রোল এবং ডিজেল বাইকের রেজিস্ট্রেশন নিষিদ্ধ করতে পারে। উদ্দেশ্য একটাই, দিল্লিকে দেশের ইভি রাজধানী হিসেবে গড়ে তোলা। অর্থাৎ পেট্রোল এবং ডিজেল চালিত নতুন গাড়ির বিক্রি বন্ধ করে গোটা শহরজুড়ে ইলেকট্রনিক বাইক বা স্কুটার চালানোর পরিকল্পনা করছে দিল্লির সরকার!
সরকারের নতুন নীতি অনুযায়ী, দিল্লিকে ইভি রাজধানী বা ইভি সিটি হিসেবে গড়ে তুলতে আগামী ২০২৮ সালের পহেলা এপ্রিল থেকেই বৈদ্যুতিক দুই চাকার গাড়ির রেজিস্ট্রেশনের অনুমতির প্রস্তাব করা হয়েছে। আর তারপর থেকেই পেট্রোল এবং ডিজেল চালিত বাইকগুলির রেজিস্ট্রেশন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। আর সেটা হলে, দেশে পেট্রোল এবং ডিজেল চালিত মোটরবাইক ও স্কুটারের রেজিস্ট্রেশন বন্ধ হওয়া প্রথম শহর হয়ে উঠতে পারে দিল্লি।
২০২৭ সাল থেকে দিল্লিতে পেট্রোল, ডিজেল এবং সিএনজি চালিত তিন চাকার গাড়িরও নতুন রেজিস্ট্রেশন এবং বিক্রি পুরোপুরি বন্ধ করে দিতে পারে সরকার। এর বদলে ইলেকট্রনিক অটো এবং ইলেকট্রনিক অন্যান্য তিন চাকার গাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে পারে। এছাড়াও সিএনজি অটোগুলিকে ইলেকট্রনিক গাড়িতে রূপান্তরিত করা হতে পারে বলেই সূত্রের খবর।



















