কমিশনে

ব্যুরো নিউজ, ১৫ জানুয়ারি: নির্বাচন কমিশনের নির্দেশ ছাড়াই আসন্ন লোকসভার সম্ভাব্য তারিখ ঘোষণা

চলতি বছরেই লোকসভা নির্বাচন। বীরভূম থেকে ঘোষিত হলো সেই নির্বাচনের দিন ও তারিখ। জানা গিয়েছে, ১০ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত ৮ দফায় হবে ভোট। তবে নির্বাচনের এই দিনক্ষন কিন্তু জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেনি। তবে করেছে কে? আসন্ন লোকসভা নির্বাচনের এই তারিখ ঘোষণা করেছেন বিজেপি নেতা সুজিত দাস। বিরোধীদের মন্তব্য, বিজেপি নেতার এই মন্তব্য কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাড় করিয়েছে।

ট্রাফিক নিয়ন্ত্রণে AI-চালিত অ্যাপ চালু বেঙ্গালুরু পুলিশের

শনিবার সিউড়ির জেলা বিজেপির কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি বৈঠকের আয়োজন করা হয়। আর সেখানেই বিজেপি নেতা সুজিত দাস কর্মীদের উদ্দেশ্যে বলেন,’আমি যতটুকু খবর পেয়েছি আগামী ১০ই এপ্রিল থেকে ১৫ই মের মধ্যে লোকসভা নির্বাচন হবে। মোট ৮ দফায় এই নির্বাচন হবে। প্রতিটি দফার নির্বাচনে রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন থাকবে । তবে দু একদিনের হেরফেরও হতে পারে।

 

অর্থাৎ নির্বাচন কমিশনের আগেই একপ্রকার নির্বাচনের দিন ঘোষণা করে দিলেন বিজেপি নেতা। আর তাই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতর। মূলত এই ঘটনাকে হাতিয়ার করেই তৃণমূল বলছে, “কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে বিজেপির সঙ্গে আতাত করেই ভোট করে তা আবারও প্রমাণিত হলো”। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

নবান্নে নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল IAS অফিসারদের ‘শিরদাঁড়া শক্ত করে কাজ করার’ বার্তা দিলেন। পেশাদারিত্ব ও দুর্নীতিমুক্ত প্রশাসনের উপর জোর।
টানা বৃষ্টির পর এবার বাড়ছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। কলকাতা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, পশ্চিমাঞ্চলে ৩৮ ডিগ্রি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর বিরুদ্ধে ইডির চাঞ্চল্যকর দাবি। লকডাউনে ধাবা বন্ধ থাকলেও ১.১১ কোটি টাকার বিক্রি, কালো টাকা সাদা করার অভিযোগ।
আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্য সরকার বিচারবিভাগীয় কমিশন গঠনের ইঙ্গিত দেওয়ায় ফাইল প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠানো হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর