মন্দিরে

ব্যুরো নিউজ, ১৭ জানুয়ারি: রাম মন্দিরের উদ্বোধনের আগেই অযোধ্যাবাসী বিগ বি

আসন্ন ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। আর তার আগেই মুম্বাইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার সুবিশাল প্রজেক্ট ‘দ্য সরয়ু’ তে  জমি কিনে ফেললেন বিগ বি।

শুধু পুরোহিতরাই স্পর্শ করতে পারেন রাম লালাকে: শঙ্করাচার্য

উল্লেখ্য, রামমন্দিরের উদ্বোধনকে ঘিরে অযোধ্যায় এখন সাজো সাজো রব। সারা দেশে পাঠানো হয়ে গিয়েছে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। সেই আমন্ত্রনপত্র ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে বি-টাউনের অভিনেতা- অভিনেত্রীদের কাছেও। তাঁদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, মাধুরী দীক্ষিত, রণবীর কাপুর, আলিয়া ভাটদের পাশাপাশি অমিতাভ বচ্চনও। সব কিছু ঠিকঠাক থাকলে, অনুষ্ঠানের দিন বিগ বি ও উপস্থিত থাকবেন বলে খবর। জানা গিয়েছে, অনুষ্ঠানের আগেই তিনি সেভেনস্টার মিক্স-ইউজ এনক্লেভ ‘দ্য সরয়ু’ তে কিনে ফেলেছেন প্রায় ১০ হাজার স্কোয়্যার ফুটের জমি।

তবে কতো হতে পারে সেই জমির দাম? তা কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে সূত্রের খবর, এর জন্য বিগ বিকে ১৪ কোটি ৫ লক্ষ টাকা দিতে হয়েছে। শোনা গিয়েছে,  অযোধ্যা তাঁর মনের খুব কাছের। অযোধ্যায় বাড়ি তৈরি করার জন্যই এই প্লট কিনেছেন তিনি। এখানে ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ রয়েছে। সেই কারণেই নাকি বিগ বি এখানে এক আস্তানা গড়ে তুলতে চান।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ে দিয়েছেন, অযোধ্যায় বিশ্বের সর্বপ্রথম সাততারা নিরামিষ হোটেল তৈরি হবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই অযোধ্যায় ভক্ত ও পর্যটকদের সংখ্যা কয়েক গুণ বাড়বে বলেই আশা করছে প্রশাসন। প্রশাসন আশা করছে যে ভারতীয় পর্যটকদের থেকে এখানে বিদেশি পর্যটকদের ভিড় বেশি হবে। সেই কারণেই ঢেলে সাজানো হচ্ছে শহরকে। গড়ে উঠছে নতুন নতুন হোটেল, রেস্তরাঁ। আর নিরামিষ সাততারা হোটেল তৈরি হলে দেশ-বিদেশের ভক্তদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। ইভিএম নিউজ 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে দেশপ্রিয় পার্ক থেকে গ্রেফতার করা হয়েছে। ইভিএম কারচুপির মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে ২৪ রাউন্ড কার্তুজ।
পশ্চিমবঙ্গে চালু হল আয়ুষ্মান ভারত প্রকল্প। কোন কোন সরকারি-বেসরকারি হাসপাতালে মিলবে ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা? জানুন সুবিধাভোগী ও হাসপাতালের সম্পূর্ণ তালিকা।
IPL-এ স্লো ওভার রেটের কারণে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে ১২ লাখ টাকা জরিমানা করল BCCI। ফর্মে ফিরলেও স্বস্তি নেই তাঁর।
Itel A100C New স্মার্টফোন লঞ্চ হল মাত্র ৭৯৯৯ টাকায়। ৬.৬ ইঞ্চি HD+ ডিসপ্লে, ডাইনামিক বার, মিলিটারি-গ্রেড স্থায়িত্ব ও ৫০০০mAh ব্যাটারি সহ এই ফোনটি বাজেট ব্যবহারকারীদের জন্য সেরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর