ব্যুরো নিউজ, ১২ই মে ২০২৬ঃ কলকাতা, ১২ মে: হাওড়া-বর্ধমান শাখার যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রিষড়ার লেভেল ক্রসিংয়ে সাবওয়ে নির্মাণের কাজের জন্য আগামী ১২ মে থেকে ১৬ মে পর্যন্ত হাওড়া-বর্ধমান মেমু ট্রেনের রুটে পরিবর্তন আনা হয়েছে। এই কাজের ফলে বেশ কিছু লোকাল ট্রেনের পরিষেবাও প্রভাবিত হবে বলে রেল সূত্র মারফত জানানো হয়েছে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-ব্যান্ডেল শাখায় রিষড়ার লেভেল ক্রসিংয়ে সাবওয়ে নির্মাণের জন্য এই ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে। ১২ মে থেকে ১৬ মে পর্যন্ত প্রতিদিন রাত ১২টা ২০ মিনিট থেকে ভোর ৩টে ২০ মিনিট পর্যন্ত এই কাজ চলবে। এই সময়ের মধ্যে ৬৩৫০১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটি তার নিয়মিত রুটের পরিবর্তে হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে চলাচল করবে। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। যদিও নিত্যযাত্রীদের সাময়িক দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।

রেলওয়ে সূত্রে আরও জানা গেছে, ব্লক শুরুর আগে ৩৭২৯১ হাওড়া-ব্যান্ডেল লোকাল হবে শেষ ট্রেন এবং ব্লক শেষের পরে ৩৭৮১১ হাওড়া-বর্ধমান লোকাল হবে প্রথম ট্রেন। এই রুট পরিবর্তনের ফলে হাওড়া ডিভিশনের একাধিক লোকাল ট্রেনের সময়সূচিও প্রভাবিত হতে পারে। যাত্রীদের প্রতি অনুরোধ, সফরের আগে রেলের সর্বশেষ ঘোষণাগুলি জেনে নেওয়ার জন্য।

Article Bottom Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে NEET UG 2026 পরীক্ষা বাতিল করল NTA। ফের অনুষ্ঠিত হবে পরীক্ষা, তদন্ত করবে CBI। বিস্তারিত জানুন।
হাওড়া-বর্ধমান মেমু ট্রেনের রুট বদল। রিষড়ার লেভেল ক্রসিংয়ে সাবওয়ে নির্মাণের জন্য ১২ থেকে ১৬ মে পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে চলবে ৬৩৫০১ মেমু।
হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসে নতুন স্টপেজ যুক্ত হল। এবার থেকে লখিসরাই স্টেশনেও থামবে ট্রেনটি। জেনে নিন বিস্তারিত।
নতুন মন্ত্রীর কাছে দাক্ষিণ্য নয়, অধিকার দাবি জঙ্গলমহলের। আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর কাছে ভূমিপুত্রদের দাবিদাওয়া…

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর