রেকর্ড

ব্যুরো নিউজ, ১৫ জানুয়ারি: দেশে রেকর্ড ফলন হতে পারে গমের 

রাজ্যের গম ও আটা নিয়ে রেশন দুর্নীতি চরম মাত্রায় পৌঁছালেও গম উৎপাদনে এবার রেকর্ড ছারাবে বলে আশা করছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। গমের চাষ এবার যেভাবে হয়েছে তাতে ফলন হতে পারে ১১৪ মিলিয়ন টন। এর ফলে গমের মজুতও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী।

পর্যটক বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে অযোধ্যা পাহাড়ে দূষণ

২০২২ সালে ব্যাপক গরম ও সেচের অভাবে উৎপাদন কম হয়েছে। ফলে সেবার কেন্দ্রীয় সরকার গমের রপ্তানি বন্ধ করে দিয়েছিলো। এবার নতুন গম উঠলে কেন্দ্রীয় শস্যাগারগুলিতে ৭.৪৬ মিলিয়ন টন গম মজুত রাখা যাবে বলে আশা প্রকাশ করেছেন শ্রী গোয়েল। এবার এমনই লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার।

১ জানুয়ারিতে সরকারি গুদামগুলিতে গমের মোট মজুত ছিল ১৬.৪৭ মিলিয়ন টন। এই পরিমান ২০১৭ সালের পর সর্বনিম্ন। তবে এবারও গম রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকবে। একইসঙ্গে চাল ও চিনি রপ্তানিতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে দেশে আসন্ন লোকসভা ভোটের দিকে চেয়ে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের স্বার্থ বজায় রাখতে বদ্ধপরিকর বলে মন্ত্রী জানিয়েছেন। গতবছর একমাত্র বাসমতী চাল রপ্তানিতে ছাড় দেওয়া হয়েছিলো। গত ১ জুন থেকে ফুড করপরাসন অফ ইন্ডিয়া তাঁদের গুদাম ঘর গুলি থেকে গম বিক্রি চালু করার পর আটা ও ময়দা কল গুলিতে ৬ মিলিয়ন টন গম তাঁরা বিক্রি করেছেন। তা সত্ত্বেও গমের মজুত যা আছে তার সঙ্গে নতুন গম উঠলে গুদাম ঘর গুলিতে যথেষ্ট পরিমান গম মজুত রাখা সম্ভব হবে। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে দেশপ্রিয় পার্ক থেকে গ্রেফতার করা হয়েছে। ইভিএম কারচুপির মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে ২৪ রাউন্ড কার্তুজ।
পশ্চিমবঙ্গে চালু হল আয়ুষ্মান ভারত প্রকল্প। কোন কোন সরকারি-বেসরকারি হাসপাতালে মিলবে ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা? জানুন সুবিধাভোগী ও হাসপাতালের সম্পূর্ণ তালিকা।
IPL-এ স্লো ওভার রেটের কারণে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে ১২ লাখ টাকা জরিমানা করল BCCI। ফর্মে ফিরলেও স্বস্তি নেই তাঁর।
Itel A100C New স্মার্টফোন লঞ্চ হল মাত্র ৭৯৯৯ টাকায়। ৬.৬ ইঞ্চি HD+ ডিসপ্লে, ডাইনামিক বার, মিলিটারি-গ্রেড স্থায়িত্ব ও ৫০০০mAh ব্যাটারি সহ এই ফোনটি বাজেট ব্যবহারকারীদের জন্য সেরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর