
বাংলায় নতুন যুগের শুরুঃ কলকাতায় চালু হল প্রথম বিদ্যুৎচালিত ভেসেল!
ব্যুরো নিউজ,১০ জানুয়ারি:বাংলা রাজ্যে জলপথ পরিবহণে একটি ঐতিহাসিক নজির গড়ল। দেশের মধ্যে প্রথমবারের মতো কলকাতার গঙ্গায় চলবে একটি বিদ্যুৎচালিত ভেসেল। বৃহস্পতিবার আউট্রাম ঘাটে এই ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, এই বিদ্যুৎচালিত ভেসেলটি মিলেনিয়াম পার্কের জেটি থেকে বেলুড়মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল করবে। এটি জলপথ পরিবহণের জন্য এক বিশেষ পরিবেশবান্ধব ব্যবস্থা, যা দেশের আর





























