
আবাস প্রকল্পে বরাদ্দঃ উপভোক্তাদের জন্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার
ব্যুরো নিউজ,১৭ ডিসেম্বর:আবাস প্রকল্পের প্রথম কিস্তির বরাদ্দ আনুষ্ঠানিক ঘোষণার আগেই জেলার জেলায় পাঠিয়ে দিল রাজ্য সরকার। সোমবারই নবান্ন থেকে প্রতিটি জেলা প্রশাসনে উপভোক্তাদের জন্য কয়েকশো কোটি টাকার বরাদ্দ পাঠানো হয়েছে।প্রথম কিস্তিতে এক এক জন উপভোক্তাকে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে। মোট ১১ লক্ষ উপভোক্তা এই তালিকায় রয়েছেন, পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি হারানো এক লক্ষ মানুষও পাবেন এই সুবিধা। প্রথম































