
স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে মড়া উঠল বেঁচে? শ্মশানের পথে ঘটল ‘মিরাক্ল’!
ব্যুরো নিউজ,৩ জানুয়ারি:মহারাষ্ট্রের কোলহাপুরের এক বিস্ময়কর ঘটনা সামনে এসেছে।একটি স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে এক বৃদ্ধের প্রাণ ফিরে এসেছে। হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেছিলেন, এবং তাঁর দেহ শ্মশানে নেওয়ার প্রস্তুতি হচ্ছিল, কিন্তু রাস্তায় স্পিড ব্রেকারের এক ভয়ানক ঝাঁকুনিতে এই বৃদ্ধের হাত নড়তে শুরু করে। এরপর তাকে দ্রুত অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে সুস্থ হয়ে নিজের পায়ে





























