
এইচএমপিভি ভাইরাস থেকে কিভাবে দূরে রাখবেন আপনার শিশুকে? রইল চিকিৎসকদের পরামর্শ
ব্যুরো নিউজ,৭ জানুয়ারি:ভারতে সম্প্রতি হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণের খবর মিলেছে। বেঙ্গালুরুর দুটি শিশুর শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, যা চিনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে সম্পর্কিত নয় বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। কিন্তু এই ভাইরাস নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের মধ্যে প্রশ্ন উঠছে—এটি কি কোভিডের মতো প্রাণঘাতী হতে পারে?একজন বিশিষ্ট চিকিৎসক জানিয়েছেন, ‘‘এইচএমপিভি কোনো নতুন ভাইরাস নয়। এটি আমাদের পরিচিত ভাইরাসগুলির মধ্যে একটি।





























