
“চীনা ভাইরাস” নামে পরিচিত HMPV ভাইরাস কি করোনার মতো ভয়াবহ আকার নেবে? কি বলছেন বিশেষজ্ঞ ?
ব্যুরো নিউজ,৮ জানুয়ারি:এই মুহূর্তে একটি নতুন ভাইরাসের নাম শোনা যাচ্ছে, হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV। করোনা মহামারির প্রভাব থেকে মানুষ সদ্য মুক্তি পেয়েছে, আর তার মধ্যে এই নতুন ভাইরাসের খবর ছড়িয়ে পড়ার ফলে আবারও মানুষ ভীত হয়ে পড়ছে। পুরনো আতঙ্ক যেন ফিরে আসছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই এর জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই।





























